সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বর আসার আগেই কনের বাড়িতে এসিল্যান্ড, খাবার গেল এতিমখানায়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

বর আসার আগেই কনের বাড়িতে এসিল্যান্ড, খাবার গেল এতিমখানায়

ফেনীর সোনাগাজীতে বাল্যবিয়ে ঠেকিয়ে বরযাত্রীদের খাবার এতিমখানায় বিলিয়ে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে কনের পিতা-মাতার কাছ থেকে মুচলেকা নিয়ে ১৮ বছর বয়সের আগে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। 

উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মির্জাপুর গ্রামে সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, আলাউদ্দিনের মেয়ে ও বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বর আসার আগেই কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন সোনাগাজীর এসিল্যান্ড অনিক চৌধুরী। এসময় বরযাত্রীদের জন্য প্রস্তুতকৃত প্রায় শতাধিক লোকের এক বেলার খাবার মির্জাপুর রহমানিয়া এতিম খানায় বিলিয়ে দেন তিনি।

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর