রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

আক্কেলপুরে ধানক্ষেত থেকে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

আক্কেলপুরে ধানক্ষেত থেকে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে এক বিকাশ ব্যবসায়ীর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে কাঁনচপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আশরাফুল ইসলাম (৩২)। তিনি কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। তিলকপুর রেলস্টেশনে তার বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম প্রতিদিন রাত আটটার পর দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে আর বাড়িতে ফেরেননি। আজ শুক্রবার সকাল ৬টার দিকে এক ব্যক্তি ফসলি মাঠে কাজ করতে যাওয়ার সময় ধান ক্ষেতে রক্তাক্ত একটি লাশ পড়ে থাকতে দেখেন। তিনি এসে গ্রামের লোকজনকে ঘটনাটি জানান। তারা থানা-পুলিশকে ঘটনাটি জানায়। এরপর গ্রামের লোকজন ও তার স্বজনেরা গিয়ে আশরাফুলের লাশটি শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা থেঁতলানো এবং গলায় কাপড় প্যাঁচানো ছিল। 

‘ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে’ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আশরাফুলের ছোট ভাই মামুনুর রশিদ জানান, আশরাফুল বাড়িতে না ফেরায় রাত দশটার পর আরেক ভাই দোলোয়ার হোসেন মুঠোফোনে তাকে কল করেছিলেন। তখন আশরাফুল বাড়িতে আসার কথা বলেন। এরপর আর কথা হয়নি। আজ সকালে ঘুম থেকে উঠে ধানক্ষেতে লাশ পড়ে থাকার খবর পান তিনি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ‘দুর্বৃত্তরা ইট দিয়ে আশরাফুলের মাথা থেঁতলে দিয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রেমঘটিত ব্যাপারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে গ্রামের লোকজন পুলিশকে জানিয়েছেন।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর