শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

উখিয়ায় বসতঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় বসতঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (৩৭) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৩-এর  আওতাধীন জি/৫ ব্লকে নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আবু তাহের  ক্যাম্পের মৃত আব্দু সালামের ছেলে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)  মো. কামরান হোসেন। 

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবাসহ আবু তাহেরকে আটক এপিবিএন পুলিশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। 

আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর