সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে বিদেশি সিগারেট বিক্রির দায়ে দোকানদারকে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বিদেশি সিগারেট বিক্রির দায়ে দোকানদারকে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে বিদেশি সিগারেট বিক্রির দায়ে এক দোকানদারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মৌসুমি সিনেমা হলের সামনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার নিকট থেকে গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। 

এ সময় দোকানি মো.হাফিজুল শেখকে বিদেশি সিগারেট বিক্রি ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন ১ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল ইসলাম ও ডিডিপি নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

পরে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর