রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম চৌধুরীর বাসার দরজায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সেলিম চসিকের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর জামাতা। 

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় খুলশীর ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে- তা পরে জানানো হবে বলে জানান ওসি।  

গ্রেফতার সেলিম আকতার চৌধুরী দীর্ঘ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর