রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিএমপির ৬ ডিসির দায়িত্ব রদবদল 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

সিএমপির ৬ ডিসির দায়িত্ব রদবদল 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ফাইল ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ছয়জন উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্ব রদবদল করা হয়েছে। তাদের বিভিন্ন বিভাগ ও জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। 

সিএমপির পক্ষ থেকে জানানো হয় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। 

আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক পশ্চিম জোনের ডিসি নিষ্কৃতি চাকমাকে পদায়ন করা হয়েছে ট্রাফিক বন্দর জোনে। পশ্চিম জোনের ডিসি মো. আলমগীর হোসেনকে দেওয়া হয়েছে বন্দর জোনের দায়িত্ব। 

অন্যদিকে, এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনে পদায়ন করা হয়েছে। উত্তর জোনের ডিসি মো. হাসান মোস্তফা স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে।

এছাড়া বন্দর জোনের ডিসি আমিরুল ইসলামকে পদায়ন করা হয়েছে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর