রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

আগামীতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

আগামীতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ১৭ বছরের দুঃশাসন ও নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বিএনপি সরকার গঠন করেছে। আগামীতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে থাকবে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে নষ্ট করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। সাধারণ জনগণও তা মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো ধরনের অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।

এ সময় রাস্তার ঠিকাদারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, রাস্তার কাজ অবশ্যই সঠিক নিয়মে ও মানসম্মতভাবে করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদনী কায়ছার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর