রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ইছাখালী ইউনিয়ন যুবলীগের নেতা আব্দুর রহিম (৩০), করেরহাট ইউনিয়ন যুবলীগের নেতা মো. মামুন (২৫), ১০ নম্বর গোপাল ইউনিয়ন যুবলীগের নেতা মো. সাইফুল ইসলাম (৪৩), করেরহাট ইউনিয়ন যুবলীগের নেতা জাহিদুল ইসলাম রাফি (২৬) এবং মিরসরাই পৌরসভা যুবলীগের নেতা মো. মাঈন উদ্দিন (৪২)।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ও মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

তারা জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর