রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন ও লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন ও লাখ টাকা জরিমানা
ফিরোজ শেখ (৩৮)।

ফরিদপুরে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের এক শিশু চা ও চিনি কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় একই এলাকার আজিদ শেখের ছেলে ফিরোজ শেখ শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তার অটোরিকশায় ওঠায়। পরে ভবানীপুর মাঠের নির্জন এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করা হয়। শিশুটির চিৎকার শুনে লোকজনের উপস্থিতির আশঙ্কায় অভিযুক্ত পালিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়, পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, ফিরোজ শেখ তাকে অটোরিকশায় তুলে নিয়ে গেছেন। রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটি তার বাবাকে ঘটনার বিস্তারিত জানায়।

এ ঘটনায় পাঁচ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হিরামন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের বক্তব্য গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। তদন্ত শেষে ফিরোজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৭ ধারায় অভিযোগ আনা হয়। আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর