রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে অর্ধকোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

সিলেটে অর্ধকোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, জিরা, টমেটো ও কম্বল। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর