দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর এলাকা থেকে জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, সদর পূর্ব যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুনসহ প্রমুখ।




