রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

অধ্যক্ষের অপসারণের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

অধ্যক্ষের অপসারণের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দকৃত অর্থ অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। পাশাপাশি ল্যাবের রাসায়নিক সামগ্রী ক্রয়ের অর্থেরও কোনো স্বচ্ছ হিসাব তিনি দিতে পারেননি। এসব অনিয়মের প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা গত ১৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর