সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন তারা।
প্রতিনিধি/এলএ




