রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থানা এলাকা ও আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি থানার প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এ তথ্য জানিয়েছেন। ভিডিওতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তিকে চালককে দ্রুত মোটরসাইকেল চালানোর নির্দেশ দিতেও শোনা যায়।

হঠাৎ বিস্ফোরণের শব্দে থানার আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর সকাল থেকে থানা ফটকের সামনে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর