রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

শেয়ার করুন:

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বেলকুচি জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেলকুচি-৩ (গোপালপুর) উপকেন্দ্রের আওতায় বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন (আংশিক), দৌলতপুর ইউনিয়ন (আংশিক), বড়ধুল ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এছাড়া চৌহালী (সৌদিয়া চাঁদপুর) উপকেন্দ্রের আওতায় চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের (আংশিক) এলাকা রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে কাজের স্বার্থে এই সময় কমবেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর