নাশকতার মামলায় নিষিদ্ধ যুবলীগের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি) ১০।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকার মালিবাগ চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যায় এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহসিন খন্দকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সদর থানা পুলিশের তথ্য উপাত্তে ঢাকায় এসআরবি ১০ এর একটি আভিযানিক দল শনিবার দুপুরে মালিবাগ চৌধুরী পাড়া এলাকা থেকে মহসিন খন্দকারকে গ্রেফতার করে। পরে টিম পাঠানো হয়েছিল তাকে আনার জন্য। রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাসহ একটি সাজা পরোয়ানা রয়েছে।
প্রতিনিধি/টিবি




