রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমার থেকে পাচার করে আনা ৩ কোটি টাকার সুপারিসহ আটক ২৫

উপজেলা প্রতিনিধি, হাতিয়া 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

শেয়ার করুন:

মিয়ানমার থেকে পাচার করে আনা ৩ কোটি টাকার সুপারিসহ আটক ২৫

নোয়াখালীতে মায়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াধীন লাল বয়া সংলগ্ন এলাকায় গত ২৭ নভেম্বর বেলা ১১টায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন একটি অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ০৩টি বোটে তল্লাশি করা হয়। এসময় অবৈধভাবে মায়ানমার হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দকৃত সুপারি, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর