শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ
গ্রামীণ ব্যাংকে আগুন। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেকে ফেসবুক আইডিতে আগুনের ভিডিও দেখা যায়। 

এর আগে একই দিন ভোরে এ ঘটনা ঘটে। ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মিরসরাই পৌর সদরের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পারেন।

তিনি আরও বলেন, নাইটগার্ড রনজিত কুমার নাথ তখন বাইরে পাহারায় ছিলেন। ভোরের আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত শাখার সামনের অংশে সাইনবোর্ড, গেটের ভেতরে ও দোতলার দিকে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে দেয়াল ও গেটে আগুন ধরে যায়। নাইটগার্ড সবাইকে ফোন করতে শুরু করলে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর মধ্যে মিরসরাই থানা থেকে পুলিশ এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনাস্থল ও আশপাশে টহল দেয়। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি ও তার দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ পৌঁছানোর পর আগুন দেখা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর