শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে জেরিনা আজাদ ফাউন্ডেশন। শনিবার (২৮ নভেম্বর) ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়। 

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে সাধারণ চিকিৎসা ও দাঁতের চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পে ফারাজী হাসপাতাল লিমিটেড এবং ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। তারা রোগীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা শুনে প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ ও ফ্রি ওষুধ বিতরণ করেন। সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি দাঁত ও মুখের স্বাস্থ্য বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার সুযোগ ছিল এ আয়োজনে।

চিকিৎসাসেবা অনেক মানুষের কাছে এখনও ব্যয় ও নানা সীমাবদ্ধতার কারণে সহজলভ্য নয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজন স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখে।

ক্যাম্পেইন আয়োজনে সহযোগিতা করেন মো. আবদুল আলী (বকুল), সদস্য সচিব, আহ্বায়ক কমিটি, দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। সংশ্লিষ্টদের সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।

জেরিনা আজাদ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অলাভজনক ও অরাজনৈতিক এ সংগঠন অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন সংগঠনটির চলমান মানবিক কার্যক্রমেরই একটি অংশ।

চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন। এ সেবা সহজলভ্য করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। জেরিনা আজাদ ফাউন্ডেশনের এ আয়োজন সেই সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন, যেখানে মানুষের পাশে দাঁড়ানোই হয়ে উঠেছে মূল লক্ষ্য।

এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর