শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে বেপরোয়া বালু পরিবহন, ৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে বেপরোয়া বালু পরিবহন, ৫ জনের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ৫ জন। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরের শিবচরে বেপরোয়াভাবে বালু পরিবহনের দায়ে তিনটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ট্রাকচালকসহ সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ সংলগ্ন উৎরাইল নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ড্রাম ট্রাকে ত্রিপল বা কোনো ধরনের আচ্ছাদন ছাড়াই বালু পরিবহন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। বাতাসে বালু উড়ে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও অন্য যানবাহন চালকদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এমন অভিযোগে উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

ঘটনার সত্যতা পাওয়ায় তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরে তিন চালক ও দুই সহকারীসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন বলেন, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া উন্মুক্ত ও বেপরোয়াভাবে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর