শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

চেঙ্গী নদীর গর্ত যেন মৃত্যুফাঁদ: প্রাণ গেল ১০ বছর বয়সী শিশুর

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

চেঙ্গী নদীর গর্ত যেন মৃত্যুফাঁদ: প্রাণ গেল ১০ বছর বয়সী শিশুর

খাগড়াছড়ি সদরে চেঙ্গী নদীতে বালু উত্তোলনের জন্য সৃষ্টি করা গভীর গর্ত যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেই গর্তেই পড়ে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী শিশু সুপন ত্রিপুরা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরে খবংপুড়িয়া এলাকায় নদীতে প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, নদীতে ড্রেজার মাধ্যমে বাবু উত্তোলন স্থানটি গভীরতায় পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত সুপন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকার বাসিন্দা সুবাস ত্রিপুরার ছেলে। সে স্থানীয় বেলতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খবংপুরিয়া এলাকায় একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের পর নদীতে তৈরি হওয়া গভীর গর্তগুলো ভরাট না করেই ফেলে রাখা হচ্ছে। এতে নদীর ওই অংশটি স্থানীয়দের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসী জানায়, ঝুঁকিপূর্ণভাবে বালু উত্তোলন বন্ধ করতে কয়েক দিন আগেও সংশ্লিষ্টদের নিষেধ করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখা হয়। এরই মধ্যে নদীতে সৃষ্ট গভীর গর্তে পড়ে প্রাণ হারাতে হলো কোমলমতি শিশু সুপনকে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু বালু উত্তোলন বন্ধ করলেই হবে না, নদীতে ইতোমধ্যে সৃষ্টি হওয়া সব বিপজ্জনক গর্ত চিহ্নিত করে ভরাট করতে হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর