শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে প্রেসক্লাব চত্বরে ককটেল বিস্ফোরণ 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

নড়াইলে প্রেসক্লাব চত্বরে ককটেল বিস্ফোরণ 

নড়াইল শহরে অবস্থিত প্রেসক্লাব ভবনে ককটেল বিস্ফোরণ চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিস্ফোরণের সময় প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা চলছিল। হঠাৎ দ্বিতীয় তলার পূর্ব পাশের দেয়ালে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে পুরো নিউজরুম ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে। পরে খবর পেয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ও পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, শহরে আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা করা হয়েছে। আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর