শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাবনায় আ.লীগের নাশকতায় অর্থায়ন, প্রধান শিক্ষক ধরা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

পাবনায় আ.লীগের নাশকতায় অর্থায়ন, প্রধান শিক্ষক ধরা
আটক প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন। ছবি: ঢাকা মেইল

পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও নানা অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্ত দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, গোপন সংবাদে বিকেলে দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহাতাব উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই অভিযোগ করেন, আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে মাহাতাব উদ্দিনের অর্থায়ন ছিল।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর