শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নাটোরে জুলাই স্মৃতি ও শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে  অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মাদরাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আব্দুল হাকিম বলেন, জুলাই আমাদের প্রেরণা, জুলাই আমাদের চেতনা। জুলাই আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা নিন্দনীয়। এর মাধ্যমে দুর্বৃত্তরা তাদের অপকর্মের পরিচয় জাতির সামনে তুলে ধরেছে। অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন- নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হাকিম ও জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, কর্ম পরিষদ সদস্য মো. সাদিকুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নাটোর জেলার আহ্বায়ক আব্দুল মান্নাফ, নাটোর শহর জামায়াতের আমির রাসেদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি এবং ছাত্রশক্তির নেতা আব্দুল সামাদ শিশির।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর