শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা(৪১)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বেলাবো থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শারমিন আক্তার খালেদা বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের মোঃ আব্দুল সাত্তার শেখের মেয়ে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের বেলাব উপজেলার সভানেত্রী।

পুলিশ জানায়, শারমিন আক্তার খালেদা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি। শনিবার বেলাব থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজের বাসা থেকে  তাকে গ্রেফতার করেছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আমান উল্লাহ জানান, গ্রেফতারের পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর