ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে ইশতিয়াক আহম্মদ ইশান (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইদ্রিস মিয়া এবং মায়ের নাম নাজমুল নাহার।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম জানান, ইশানকে গ্রেফতারের পর আজ দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এমআর




