শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত
নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইল সদর উপজেলায় গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক ইকরামুল মোল্যা (৪০) নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইকরামুল মোল্যা যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।

বহরমপুর গ্রামের বাসিন্দা সাকিল আহম্মেদ জানান, শনিবার সকালে পার্শ্ববর্তী খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু নিয়ে ট্রলিযোগে মেয়ের বাড়ি নড়াইল পৌরসভার গাড়ুচিরায় যাচ্ছিলেন ইকরামুল। পথে নড়াইল সদরের হোসেনপুর এলাকায় একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসক মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর