শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক
মিজানুর রহমান আজহারির মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৩৭ নারীকে আটক করেছে পুলিশ। তারা পকেটমারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (মিডিয়া) গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আজহারীর ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারী পকেটমারকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর। ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদরাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নারী অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর