শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে অস্বাভাবিক বিকাশ লেনদেন নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে অস্বাভাবিক বিকাশ লেনদেন নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কাফকোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে। এ কারণে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। সে কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। উৎস পর্যায়ে দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে অনুষ্ঠানে কাফকোর সিএসআর কর্মসূচির আওতায় ৪১ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য মোট ৩২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বাণিজ্যমন্ত্রী অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর