শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

শেয়ার করুন:

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নাটোর জুলাই স্মৃতিস্তম্ভ

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার (সরকারি গণগ্রন্থাগার) সামনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদরাসা মোড়ের দিকে আসছিলেন। এসময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় দুইজন যুবক আগুন ধরিয়ে দেয়। এসময় সড়কে টহলরত অবস্থায় পুলিশ সদস্যদের দেখে তারা পালিয়ে যায়। পরে দ্রুত পুলিশ আগুন নিয়ন্ত্রণ করেন।

আরও পড়ুন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আমাদের পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর