শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি খাওয়ার পর তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অস্থিরতা ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাকে টেকনাফে নেওয়া হয়। বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর