বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (২৮ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
এমএইচআর




