শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় ছাত্রশক্তি থেকে সরে দাঁড়ালেন পটুয়াখালী জেলার নেতা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

জাতীয় ছাত্রশক্তি থেকে সরে দাঁড়ালেন পটুয়াখালী জেলার নেতা

জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সংগঠনের সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন। 

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পদত্যাগের বিবৃতিতে তোফাজ্জেল হোসাইন উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করে। সংগঠনের লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে তোফাজ্জেল হোসাইন জানান, একটি দুর্ঘটনার পর শারীরিক ও ব্যক্তিগত বাস্তবতা এবং বর্তমান কর্মব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতির শেষাংশে সংগঠনের সঙ্গে পথচলায় সহযোগিতা ও ভালোবাসা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পদ-পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ, মানুষের কল্যাণ ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর