শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিলেন যুবক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিলেন যুবক
যুবক ইকবাল হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইকবাল হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজ ঘরের ধর্ণার সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা। 

ইকবাল পৌর এলাকার সোনাকাটিয়া (আদর্শ) গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ইকবাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। সেই অভিমানে আজ শুক্রবার সকালে ইকবাল হোসেন ঘরের তীর বা ধর্ণার সঙ্গে রশি বেঁধে গলায় পেছিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এসআই লিটন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর