শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ, পল্লী বিদ্যুতের লাইনম্যান আটক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ, পল্লী বিদ্যুতের লাইনম্যান আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে আরিফুল হক মণ্ডল নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আরিফুল হক মণ্ডল ধাপেরহাট পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান।

স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার একটি বাড়িতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন আরিফুল। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে তার মোবাইল ফোনে ভিডিও ধারণের আলামত দেখতে পান। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে মারধর করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত আরিফুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম মো. নূরুল সামছুল হুদা বলেন, আরিফুলকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর