শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামালপুরে পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

জামালপুরে পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারকে হত্যার অভিযোগ
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ঢাকা মেইল

জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে চোখের অমৃত দাশ নামে এক স্বর্ণকারকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মন্নিয়া চরের খাটিয়া মাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত রাশেদকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 

নিহত অমৃত দাশ একই এলাকার অমল দাশের ছেলে৷ তিনি একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।  

স্থানীয়রা জানায়, স্বর্ণকার অমৃতের সাথে পূর্ব থেকেই সম্পর্ক ছিল রাশেদ নামে এক যুবকের। তাদের মাঝে গত কয়েক দিন ধরেই কথা কাটাকাটি হয়ে আসচ্ছিল। সকালে অমৃতের স্বর্ণের দোকানেই চোখে রড ঢুকিয়ে গুরুতর আহত করে রাশেদ। পরে হাসাপাতালে নেওয়ার পথে অমৃতের মৃত্যু হয়। এরপর অভিযুক্ত রাশেদকে আটক করে রাখে স্থানীয়রা। 

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর