ভারতে গিয়ে বিভিন্ন কারণে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি।
শুক্রবার (২৭ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে আসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশির ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানা থেকে তাদের গ্রহণ করে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফেরার অপেক্ষায় থাকা এসব বাংলাদেশির দেশে ফেরার ঘটনায় তাদের পরিবারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে




