বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলমসহ পূর্ণাঙ্গ প্যানেলের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে জেলা আইনজীবী সমিতি ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল আলম। ফলাফল ঘোষণার পর আইনজীবী সমিতি প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী আইনজীবীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে নির্ধারিত পদগুলোর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে কাজী একরামুল হক আলম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইসারত হোসেন খোকন, কোষাধ্যক্ষ পদে মো. মোর্শেদ ইমাম বাবু, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো. শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস এবং ধর্ম ও বিজ্ঞান সম্পাদক পদে মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান লাকি, মো. আকিদুল ইসলাম, মো. মাসুদুর রহমান-২, বিনা খাতুন, মো. জাহিদুর রহমান, মো. মহিদুল ইসলাম এবং মো. রফিকুজ্জামান মল্লিক মাখন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি এস এম মশিউর রহমান জানান, বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখা, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সহযোগিতা করা এবং আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর