বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বিএনপির অস্থায়ী পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় পার্টি অফিসের চেয়ার টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশারফ হোসেন। এর আগে গতকাল বুধবার দিনগত রাতে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ধানকোড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা তেল ছিটিয়ে আমাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। আমরা বাজারের পাহারাদারদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসয় অফিসের চেয়ার ট্যাবল এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পুরে ছা্ই হয়ে গেছে দেখতে পায় এবং ঘটনাস্থলে এক বদলে তেল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সেই তেলের বতল ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বিএনপিকেও অভিযোগ করতে আসে নাই।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর