কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর নৌঘাটে নৌ-অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নৌ-অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
এ সময় তিনি বলেন, যাত্রাপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নদীপথে যাতায়াতের ক্ষেত্রে এই নৌ-অ্যাম্বুলেন্স বিশেষ ভূমিকা পালন করবে। চরাঞ্চলের অসুস্থ বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের দ্রুত নিকটতম হাসপাতালে পৌঁছাতে এটি সহায়তা করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও ইঞ্জিনিয়ার সফিক মোল্লা।
এদিকে নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় খুশি যাত্রাপুর ইউনিয়নের ২০টি চরের বাসিন্দারা।
প্রতিনিধি/এসএস




