বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

দিনাজপুরে ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর উপজেলার জোতবহবল ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (৩৯) ও তার স্ত্রী মোছা. ফরিদা (৩২)।

এসআরবি জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল কোতোয়ালি থানাধীন বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর