বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ রাখলেন বিক্ষুব্ধ জনতা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ রাখলেন বিক্ষুব্ধ জনতা

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীতে থাকা বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ নামফলক লাগিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাড়িটির সামনে কর্মসূচি পালনের সময় আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে ফেলা হয়। পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার ঝোলানো হয়। জিয়াউল আহসানের ফাঁসির দাবিতেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচি চলাকালে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন ধরে নিখোঁজ দুই সন্তানের কোনো সন্ধান না পেয়ে বাড়িটির সামনে আহাজারি করেন তিনি। তার কান্নায় সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

ফিরোজা বেগম বলেন, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তার সন্তানদের অপরাধ কী ছিল এবং কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো-সেই প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন এই মা।

ziaul dm-2এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।

বিক্ষোভকারীরা জিয়াউল আহসানের বাড়িটিকে ‘খুনির বাড়ি’ হিসেবে চিহ্নিত করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা দুটি নামফলক লাগানো হয়। পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার ঝোলানো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলার যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

ziaul dm-3

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন, পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর মরদেহ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। এসব ঘটনার বর্ণনা আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরদিন জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর