বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেশার টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

নেশার টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে হত্যা, ছেলে গ্রেফতার
গ্রেফতার রবিউল ফকির।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নেশার টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সকালে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করেন রবিউল। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিরু বেগম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ছেলে রবিউল ফকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর