বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনায় ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনায় ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজার এলাকায় অবস্থিত তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, অনুমোদনবিহীন ও বেআইনিভাবে ইটভাটা পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর