বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু শিবিরে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি, ​জয়পুরহাট
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু শিবিরে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু শিবিরে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

জয়পুরহাটের আউশগাড়ায় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আউশগাড়া স্কুল মাঠে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক রোগীকে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। 

​পাঁচবিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমীনের আয়োজনে এবং আউশগাড়া উন্নয়ন সংস্থার (আউশ) সহযোগিতায় এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। শিবিরে রোগীদের চিকিৎসা দিতে রংপুর চক্ষু হাসপাতালের  একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম অংশ নেয়। 

​মেডিকেল টিমে ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সনজিতা রানী এবং সিনিয়র অপটোমেট্রিস্ট অপ্টোম সুব্রত বর্মন।

178246d6-8cd9-4732-9d52-ad4b35e5eeaf

​চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আউশগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন ও নির্বাহী পরিচালক শফিকুল আলম। সকাল থেকেই সংস্থার প্রধান কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীদের ভিড় দেখা যায়।

আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

​তেঘর গ্রামের আলেয়া বিবি বলেন, দীর্ঘদিন ধরে চোখে ঝাপসা দেখতাম, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ বাড়ির কাছেই বিনা পয়সায় ভালো ডাক্তার দেখাতে পেরে খুব উপকার হলো।

7111b455-465d-4d8e-abeb-f7fa2eb4b54b

​পালি গ্রামের আশরাফ আলী বলেন, চোখের সমস্যা নিয়ে অনেক কষ্টে ছিলাম। চক্ষু শিবিরে এসে বিনামূল্যে পরীক্ষা করিয়ে সঠিক পরামর্শ পেয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে আমাদের মতো গরিব মানুষের অনেক সুবিধা হয়।

​পাঁচবিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমীন বলেন, গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ যেন সহজেই চোখের উন্নত চিকিৎসাসেবা পান, সেই লক্ষ্যেই এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর