বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে যাত্রীবাহী বাসে ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে যাত্রীবাহী বাসে ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ মো. শোভন ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৬।

বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. শোভন ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর থানার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মিজানুর রহমান ও সালমা বেগমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলার কাশিপুর রেলগেট এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ওই পথ দিয়ে যাওয়া ‘রয়েল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে যাত্রীবেশে থাকা শোভনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর