বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ সদরের আমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ঝিনাইদহের আমতলা বাজার সংলগ্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কমল কুমার সাহা শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী। এ ঘটনায় আহত অহিদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, রাতে শৈলকুপা থেকে মাহিন্দ্রযোগে কমল কুমার সাহা ও অহিদুজ্জামান ঝিনাইদহে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহের আমতলা বাজার সংলগ্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয় তাদের মাহিন্দ্রকে। তখন মাহিন্দ্র উল্টে দুই যাত্রী আহত হন। এসময় পালিয়ে যায় চালক। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক কমল কুমার সাহাকে মৃত ঘোষণা করে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর