বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, বেশ কিছু কারখানায় ছুটি

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, বেশ কিছু কারখানায় ছুটি
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত

ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরে আজও কয়েকটি স্থানে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তবে তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক ছেড়ে যান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও নাওজোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধের চেষ্টা করেন কারখানার শ্রমিকরা। 

Screenshot_20261126_105546_Editor_Lite

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। সেখানেও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দেয়।

Screenshot_20261126_105606_Editor_Lite

এদিকে, গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস, নাওজোড়সহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

Screenshot_20261126_105516_Editor_Lite

এছাড়াও সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। তবে শ্রমিকদের বিক্ষোভের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর