বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেল স্বামীর

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেল স্বামীর
তারামিয়া শেখ (৪০) ও তার স্ত্রী খাদিজা বেগম

মাদারীপুরে পারিবারিক কলহে মারামারিতে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তারামিয়া শেখ (৪০)। তিনি একই এলাকার আয়নাল শেখের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

Madaripur_25-11-26_(Husband_Murder)_Pic-02

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ নিয়ে দুপুরে তারামিয়া শেখ ও তার স্ত্রী খাদিজা বেগমের কথা কাটাকাটি হয়। পরে দুইজনে হাতাহাতি ও মারামারি শুরু করেন। একপর্যায়ে খাদিজা তার স্বামী তারামিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তৃব্যরত চিকিৎসক তারামিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। আটক খাদিজা আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর