বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাজত খানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা বহিষ্কার 

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ এএম

শেয়ার করুন:

হাজত খানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা বহিষ্কার 
বগুড়া জেলা বিএনপির বহিষ্কৃত শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান

বগুড়ায় আদালতের হাজত খানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃত নেতা মিজানুর রহমানের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বগুড়ার আদালতের হাজত খানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। ওই ঘটনার প্রেক্ষিতেই মিজানুরকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর